ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ব্রাজিলে ২ মাস আগুন জ্বালানো নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১২, ৩০ আগস্ট ২০১৯
ব্রাজিলে ২ মাস আগুন জ্বালানো নিষিদ্ধ
জাইর বোলসোনারো। ফাইল ছবি

আগামী দু’মাস আগুন জ্বালানো নিষিদ্ধ ঘোষণা করেছে ব্রাজিল। ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত আমাজনকে আগুনের ভয়াবহ গ্রাস থেকে বাঁচাতে দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে এ দুই মাস সরকারি অনুমতি নিয়ে আগুন জ্বালানো যাবে। আর এ শিথিলতা শুধু কৃষিক্ষেত্রে বা বন বিভাগের কোনো জরুরি প্রয়োজনে প্রযোজ্য হবে। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সরকারি ডিক্রি জারি করবে বোলসোনারো প্রশাসন।

এদিকে ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, আমাজনের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার আমাজনের আগুন লাগা অঞ্চলের একটি স্যাটেলাইট চিত্রে তা দেখা গেছে।

অন্যদিকে আগুনের গ্রাস থেকে বনকে দ্রুত রক্ষা করতে ইউরোপের কয়েকটি দেশ বিনা শর্তে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তবে অজানা কারণে প্রেসিডেন্ট জাইর বোলসোনারো সে সাহায্য প্রত্যাখান করেছে।

ডেইলি বাংলাদেশ/জেডআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!