ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘বৌদ্ধ ট্যুরিজম সার্কিট গঠনে কুমিল্লা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ১২ ডিসেম্বর ২০১৯
‘বৌদ্ধ ট্যুরিজম সার্কিট গঠনে কুমিল্লা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’
ছবি: ডেইলি বাংলাদেশ

বিমসটেক’র মহাসচিব এম. শহীদুল ইসলাম বলেছেন, আন্তঃআঞ্চলিক ট্যুরিজম সার্কিট গঠনের লক্ষ্যে কাজ করছে বিমসটেক। সে লক্ষ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের বৌদ্ধ ট্যুরিজম সার্কিটও গড়ে তোলা হবে। এতে কুমিল্লার প্রত্নতাত্ত্বিক এলাকাসমূহ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

বৃহস্পতিবার কুমিল্লার ময়নামতি ও লালমাই পাহাড়ের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কোটবাড়ীর শালবন বিহার, রূপবান মুড়া, ইটাখোলা মুড়া, ওয়ার সিমেট্রি, রাণী ময়নামতির প্রাসাদ, সংগীতজ্ঞ শচীনদেব বর্মণের বাড়িতে যান। এছাড়া সপ্তম-অষ্টম শতকে কুমিল্লায় গড়ে উঠা বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন। 

এ সময় উপস্থিত ছিলেন প্রত্মতাত্ত্বিক অধিদফতরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান, সামাজিক সংগঠন ‘ঐতিহ্য কুমিল্লা’র পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মো. হাফিজুর রহমান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!