বিশ্ব সেরা ১০০: শানডং বিশ্ববিদ্যালয়
বিশ্বের সেরা ১০০ বিশ্ববিদ্যালয় সম্পর্কে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ রয়েছে। এছাড়া বিভিন্ন নিয়োগ পরীক্ষা এবং ভাইভায় সেরা বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে বেশ কিছু প্রশ্নও থাকে। লন্ডন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান UK QS ৩৩ টি সুচকের উপর ভিত্তি করে ২০১৯ সালের ২৭ জানুয়ারি পৃথিবীর ১০০টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা প্রকাশ করে । সে তালিকা অনুসরন করেই আমরা বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করবো ।
শানডং বিশ্ববিদ্যালয়
শানডং বিশ্ববিদ্যালয় চীনের ঝিনান প্রদেশের কাউলুনে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এটি চীন এর সরকারি অনুদানপ্রাপ্ত আটটি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ।
১৯৮৪ সালে চীনের কাউলুনে সিটি পলিটেকনিক ইন্সটিটিউট হিসেবে যাত্রা শুরু হয় এর । তবে ঝিনান এর পাশের এলাকা চীনের শানডং সেসময় দ্রুত অর্থনৈতিক উন্নতি লাভ করছিল এবং একটি বিরাট প্রযুক্তি বিপ্লবের দারপ্রান্তে ছিল। ১৯৯০ সালে চীন সরকার এখানে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয় । তবে সেসময় শানডং এর স্থানীয় সরকার পর্যাপ্ত জমি অধিগ্রহন করতে ব্যার্থ হয়। এর কয়েক বছর পরে ১৯৯৪ সালে এটিকে পলিটেকনিক ইন্সটিটিউট থেকে একটি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয় ।
ক্যারি লাম বর্তমানে শানডং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । তিনি একজন খাতিমান সিভিল ইঞ্জিনিয়ারও বটে ।
১২,৮৭৮ জন শিক্ষার্থী ও ৮৪৫ জন শিক্ষক রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে ।
ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসটি কাউলুনে প্রায় ১৫.৬ হেক্টর জমি নিয়ে বিস্তৃত। কাউলুনে এর নিজস্ব ট্রেন স্টেশন রয়েছে যা ঝিনানের পূর্ব ট্রেন ট্রান্সজিট রেলওয়ে (এমটিআর) সিস্টেমের সঙ্গে যুক্ত। ক্যাম্পাসের অন্যতম একটি দৃষ্টিনন্দন নিদর্শন হচ্ছে "দ্য রান শ " ক্রিয়েটিভ মিডিয়া সেন্টার যা একই সঙ্গে ২৫ হাজার দর্শক ধারন করতে পারে। উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে স্কুল অব ক্রিয়েটিভ মিডিয়া, সেন্টার ফর অ্যাপ্লাইড কম্পিউটিং অ্যান্ড ইন্টারেক্টিভ মিডিয়া এবং কম্পিউটার সায়েন্স, পাবলিক মিডিয়া এবং যোগাযোগ সেন্টার এবং ইংরেজি সাহিত্য বিভাগ ইত্যাদি। এখানে ছাত্র বা শিক্ষক কারো কোন আবাসিক সুবিধা নেই ।
চিং উয়া ফাং, কাম নাইং ওয়াউং , লিনিং সিসহ চীনের অনেক সফল মানুষের পদচারনা ছিল এই ক্যাম্পাসে।
ডেইলি বাংলাদেশ/এমএইচ