ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বিএসইসির কমিশনার হলেন আব্দুল হালিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৯, ২ জুন ২০২০
বিএসইসির কমিশনার হলেন আব্দুল হালিম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কমিশনার হিসেবে সদ্য বিদায়ী সচিব আব্দুল হালিমকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার তাকে বিএসইসির কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

উপ-সচিব ড. নাহিদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ৫ ও ৬ এর বিধান প্রতিপালন করতে মো. আব্দুল হালিমকে ৪ বছর মেয়াদের জন্য বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ করা হলো।

Advertisement

আব্দুল হালিম গত ২৭ মে শিল্প মন্ত্রণালয়ের সচিব থেকে অবসরে যান। তার নিয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ পর্ষদ পেল কমিশন। এর আগে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন। পরে অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. মিজানুর রহমান কমিশনার হিসেবে গত ২০ মে বিএসইসিতে যোগ দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!