কোনো বাবার কাছে কোনো অচেনা ছেলে তার মেয়ের নম্বর চাইলে সাধারণত দেখা যায় বাবারা মেজাজ হারিয়ে ফেলেন। কিন্তু মীর তা করলেন না। তিনি মজা করে উত্তর দিয়েছেন।

.png)
সম্প্রতি সোশাল মিডিয়ায় মীরের কমেন্টটি ভাইরাল হয়েছে।
এবিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বলেন মীর। তিনি বলেন, নিছকই মজা করেই লিখেছেন উনি। অনেকেতো আবার লিখছে ক্রাশ হয়ে গেছে আমার মেয়ে। বিপদজনক হয়ে উঠছে তো। এরপর থেকে ছবি আপলোড করার সময় বিষয়টা মাথায় রাখতে হবে, যত যাই হোক আমি বাবা তো। কিন্তু আমি ‘কুল’। এতে আমার কোনো সুবিধা নেই। আমিও মজা করেই তার একটা রিপ্লাই দিয়েছি। মেজাজ হারিয়ে উত্তর দেয়ার থেকে ঠান্ডা মস্তিষ্কে কমেন্ট করেছি।
তিনি আরো বলেন, আমরা সোশাল মিডিয়ায় অনেক কিছুই শেয়ার করে থাকি। যদি কেউ কমেন্ট করলে মেজাজ হারিয়ে ফেলি তাহলে শেয়ার করলাম কেন?
তবে এক বাবার থেকে এমন রিপ্লাই পেয়ে ওই সাহসী ইউজার সায়ক গাঙ্গুলি কমেন্ট করে জানিয়েছেন,আচ্ছা দাদা আমি বিয়ে করবো না। খুশি তো???? প্রিয় মর্নিং সুইটহার্ট, খুব প্রিয় ব্যাক্তিত্ব দের মধ্যে তুমি একজন। তোমার কণ্ঠস্বর প্রিয় এক অন্য শান্তির জগতে নিয়ে যায় খুব কঠিন মুহূর্তেও। নিতান্তই কৌতুক এর ছলে কথাটা বলেছি কিছু মনে কোরো না প্রিয়। ভালো থেকো।????❣️’