ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

প্রোডাকশন বয়কে চাকরি দিলেন শার্লিন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫১, ৫ মে ২০২০
প্রোডাকশন বয়কে চাকরি দিলেন শার্লিন
শার্লিন ফারজানা

করোনাভাইরাসের সংকটে মিডিয়াকর্মীদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। তেমনি দুই প্রোডাকশন বয়কে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন অভিনেত্রী শার্লিন ফারজানা।

জানা গেছে, এরই মধ্যে ছেলে দুটি কাজে যোগদান করেছে। বর্তমানে ছেলে দুটি বেশ ভালো আছেন বলেও জানিয়েছেন শার্লিন ফারজানা।

এ বিষয়ে শার্লিন বলেন, শুটিংয়ের সময় অনেকের সঙ্গেই পরিচয় হয়। সেখান থেকে অনেকেই পরবর্তীতে যোগাযোগটা রক্ষা করে। লকডাউন শুরু হওয়ার পর এ ছেলে দুটি তাদের অসহায়ত্ব তুলে ধরে। ঠিক সেই সময়ে প্রতিষ্ঠিত সুপারশপের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ছেলে দুটিকে কাজ দেয়ার অনুরোধ করলে তারা সাড়া দেয়।

শুধু এদের কাজের ব্যবস্থাই নয়, করোনার এই সময়ে অনেককেই আর্থিকভাবে সহযোগিতা করেছেন এ অভিনেত্রী। সামর্থ্য যতদিন আছে, ততদিনই এ সহায়তা কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান তিনি।

এদিকে ছোট পর্দায় কাজ কমিয়ে দিয়েছেন শার্লিন ফারজানা। অভিনয় করছেন চলচ্চিত্রে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামের সিনেমা।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!