ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পার্লারের আড়ালে দেহব্যবসা, খদ্দের সেজে পুলিশ আটক করলো তিনজনকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৬, ১২ মার্চ ২০২০
পার্লারের আড়ালে দেহব্যবসা, খদ্দের সেজে পুলিশ আটক করলো তিনজনকে
ছবি: সংগৃহীত

পার্লারের আড়ালে চলছে অসামাজিক কার্যকলাপ। তা ধরতেই খদ্দের সেজে ম্যাসাজ পার্লারে যেতেন পুলিশ কর্মকর্তারা। অবশেষে ম্যাসাজ পার্লারের আড়ালে হওয়া অসামাজিক কার্যকলাপ ধরে ফেলেন তারা। 

ভারতের তামিলনাড়ুর নাগেরকয়েল জেলায় সোমবার তল্লাশি চালিয়ে তিন নারী-পুদুচেরি, তিরুপ্পুর এবং অরণীকে আটক করা হয়।

পুলিশ জানায়, এএসপি জওহরের নেতৃত্বে এই তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর পরে তিন নারীকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। মূল অভিযুক্তের নাম আলেকজান্ডার। তার বাড়ি কেরালায়। কয়েক বছর আগে নাগেরকয়েলে ওই ম্যাসাজ পার্লার খোলেন। সেখানে অসামাজিক কাজের জন্য ওই তিন নারীকে আনা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!