[ দেশজুড়ে ]
পরকিয়ায় সাড়া দিয়ে পুরুষাঙ্গসহ প্রাণ হারালো যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে পরকিয়ায় সাড়া দিয়ে পুরুষাঙ্গ কর্তনসহ জামাল মিয়া নামের এক যুবককে হত্যা করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার শিবপুর ইউপির শম্ভুপুর গ্রামের একটি বাগান থেকে তার পুরুষাঙ্গহীন মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জামাল উপজেলার শ্রীনগর ইউপির বাউসমারা গ্রামের বাসিন্দা।
নিহতের চাচাতো ভাই ফরহাদ জানান, কয়েক দিন ধরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতো জামাল। ওই নারী তাকে শহরে যেতে চাপ দিচ্ছিল। নতুন ভাড়া বাসায় জামালকে স্বামী হিসেবে পরিচয় করে দেবে বলে আমন্ত্রণ জানায় ওই নারী। তাই শনিবার রাতে নারীর ডাকে সাড়া দিয়ে শহরে যান জামাল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ফেইসবুকের মাধ্যমে ছবি দেখে জামালকে হত্যার খবরটি পাওয়া যায়।
ভৈরব থানার ওসি মো. শাহিন বলেন, পুরুষাঙ্গ কাটাসহ জামালের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আটক করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!