ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ ড্রাইভারের নামে মামলা করলেন এসপি

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০২০
নিজ ড্রাইভারের নামে মামলা করলেন এসপি
ব্যবহৃত গাড়ি ও এসপি মোহাম্মদ আহমার উজ্জামান। ছবি: ডেইলি বাংলাদেশ

ট্রাফিক আইন লঙ্ঘন করার অপরাধে নিজ গাড়ি চালকের নামে মামলা দিয়েছেন ময়মনসিংহের এসপি মোহাম্মদ আহমার উজ্জামান। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে শহরের গাঙ্গিনাপার এলাকা থেকে নতুনবাজারের দিকে যাচ্ছিলেন মোহাম্মদ আহমার উজ্জামান। এ সময় তাকে বহন করা সরকারি গাড়ির চালক পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুস ট্রাফিক আইন লঙ্ঘন করে দ্রুত গতিতে ডিভাইডার পার করেন। এ ঘটনায় আইনের লঙ্ঘন দেখে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে ট্রাফিক পুলিশকে খবর দেন তিনি।

সে সময় ঘটনাস্থলে সার্জেন্ট সালমান খান রাজন উপস্থিত হয়ে গাড়ির ড্রাইভার আব্দুল কুদ্দুসের নামে মামলা করেন। ওই সময় তার ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়।

Advertisement

ময়মনসিংহের ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে গাড়ির ড্রাইভার পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুসের নামে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!