ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

নারীর নিরাপত্তায় বাজারে এলো ‘লিপস্টিক বন্দুক’

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯, ১২ জানুয়ারি ২০২০
নারীর নিরাপত্তায় বাজারে এলো ‘লিপস্টিক বন্দুক’
ছবি: সংগৃহীত

নারীর প্রতি সহিংসতার ঘটনা দিনকে দিন বাড়ছেই! পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা। অনেকেই বলছেন এর থেকে বাঁচতে নারীদেরই অবলা থেকে সবলা অর্থাৎ নিজেকে বাঁচানোর ক্ষমতা রাখা উচিত। 

ঠিক সে সময়ই নারীদের পাশে দাঁড়ালেন উত্তরপ্রদেশের বারাণসীর এক বিজ্ঞানী। নারীর নিরাপত্তার স্বার্থে শ্যাম চৌরাসিয়া নামের ওই বিজ্ঞানী তৈরি করলেন ‘লিপস্টিক গান’ বা লিপস্টিক বন্দুক নামের সুরক্ষা গ্যাজেটটি। 

তবে হ্যাঁ, ভাববেন না আবার এই  ‘লিপস্টিক গান’ দিয়ে আপনি গুলি চালাতে পারবেন। এটি আসলে আপনি বিপদে পড়লে আপনার সংকেতবার্তা পাঠাতে সাহায্য় করবে। ধরুন আপনার কাছে যদি ওই সুরক্ষা গ্যাজেটটি থাকে তাহলে আপনি বিপদে পড়েছেন মনে করলেই ওটা ব্য়বহার করতে পারেন। অতঃপর এই গান থেকে বিস্ফোরণের মতো একটি শব্দ হবে। লিপস্টিক গানওই বিকট শব্দ শুনে আক্রমণকারী ঘাবড়ে পালিয়ে যেতে পারে। আবার ওই শব্দ শুনে আশেপাশের লোকও ছুটে আসতে পারে। এছাড়াও ‘লিপস্টিক গান’-টির সাহায্যে ভিকটিম পুলিশকে জানানোর জন্যে ইমার্জেন্সি নম্বরে বিপদ সংকেত পাঠাতে পারবেন।

Advertisement

অভিনব এই সুরক্ষা গ্যাজেটের আবিষ্কারক বিজ্ঞানী চৌরাসিয়া জানান, তিনি নাকি সাধারণ লিপস্টিকের কভারেই একটি অতিরিক্ত সকেট লাগিয়ে এটি তৈরি করেছেন। যদি কোনো নারী অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন তবে তিনি কেবল সকেটে লাগানো বোতামটি টিপলেই হবে। 

সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরণের মতো একটি বিকট শব্দ সৃষ্টি করবে এবং পুলিশকেও বিপদ সংকেতও পাঠিয়ে দেবে। এটা ছোটখাটো হওয়ায় যখন তখন যেখানে খুশি নিয়ে যাওয়া সহজ। কারণ এটা দেখতে একদমই একটি সাধারণ লিপস্টিকের মতো। তাই এটি কাছে থাকলে কেউ কোনো সন্দেহও করবে না, বলেন শ্যাম চৌরাসিয়া নামের ওই বিজ্ঞানী।

এই শিক্ষার্থী গ্যাজেটটি ব্যবহার করছেনলিপস্টিক বন্দুকটি চার্জ দিয়ে ব্যবহার করা যাবে। ব্লুটুথের মাধ্যমে এটি মোবাইল ফোনের সঙ্গেও যুক্ত করা যাবে। বিজ্ঞানী বলেন, এই গ্যাজেটটি তৈরি করতে তার এক মাস সময় লেগেছে। আপাতত এটির দাম পড়বে প্রায় ৬০০ টাকা। তবে তিনি এই ডিভাইসটির পেটেন্ট পাওয়ার পরিকল্পনা করছেন।

গ্যাজেটটি ব্যবহার করে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেফালি রাই বলেন, এটি সাংঘাতিক জোরে একদম বিস্ফোরণের মতো শব্দ করতে পারে। আর এটা কোথাও নিয়ে যাওয়ার পক্ষেও বেশ সুবিধাজনক। আপনি যখন এটি কোথাও বের করবেন, তখন কেউ সন্দেহই করবে না। কারণ এটা দেখতে একদম লিপস্টিকের মতো।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!