ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ধর্ষণে ব্যর্থ হয়ে শ্যালিকাকে কোপাল দুলাভাই!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৬, ১ সেপ্টেম্বর ২০১৯
ধর্ষণে ব্যর্থ হয়ে শ্যালিকাকে কোপাল দুলাভাই!
ছবি: প্রতীকী

ধর্ষণে ব্যর্থ হয়ে শ্যালিকাকে ধারাল অস্ত্র দিয়ে কোপাল দুলাভাই। রোববার সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় ভারতের দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এলাকায়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে আচমকাই ক্যান্সার আক্রান্ত শ্যালিকার ঘরে ঢুকে পড়ে জাকারিয়া শেখ নামে ওই যুবক। শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে শ্যালিকার ঘাড়ের দু’পাশে ও হাতে কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় চিৎকার শুরু করলে পরিবার ও প্রতিবেশীরা ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

জানা গেছে, যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্যাতিতার পরিবার। জাকারিয়ার ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয়রা। ঘটনার পর থেকেই পলাতক যুবক। 

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তরুণী আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয়রা জানিয়েছেন, আট বছর আগে জাকারিয়ার সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর বোনের। বিয়ের পর থেকেই শ্যালিকাকে বিভিন্নভাবে উত্যক্ত করত জাকারিয়া। এর আগেও দু’বার দুই নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটায়। 

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!