ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ খবর ]

দিনাজপুরে করোনা মোকাবিলায় নেই প্রয়োজনীয় উপকরণ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৪, ২১ মার্চ ২০২০
দিনাজপুরে করোনা মোকাবিলায় নেই প্রয়োজনীয় উপকরণ
প্রতীকী ছবি

দিনাজপুরে প্রতিদিন হোম কোয়ারেন্টাইনে প্রবাসীর সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়াসহ মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।

তবে জেলা স্বাস্থ্য বিভাগের অভিযোগ, করোনা প্রতিরোধে যে সমস্ত উপাদান প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না। স্বল্প পরিমাণে দিনাজপুর এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর জেনারেল হাসপাতালে কিছু হ্যান্ড গ্লাভস, মাস্ক, গাউনসহ কিছু উপকরণ পাওয়া গেলেও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে করোনা প্রতিরোধে যা প্রয়োজন তা নেই। ফলে হাসপাতালগুলোতে আইসোলেশন স্থাপন করা গেলেও কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা যায়নি। 

দিনাজপুর সদর, হাকিমপুর, নবাবগঞ্জ, খানসামা, বিরামপুর, কাহারোল, বীরগঞ্জ, ঘোড়াঘাট, বোচাগঞ্জ, বোচাগঞ্জ, চিরিরবন্দর ও পার্বতীপুরের বড়পুকুরিয়ায় তিন চীনা নাগরিকসহ ৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

শনিবার সকাল ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস ৬০ জন বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। 

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বিদেশফেরত দিনাজপুরের খানসামা উপজেলায় ৪ জন, সদরের ৪ জন , পার্বতীপরের বড়পুকুরিয়ায় ৩ জন চীনা নাগরিকসহ ১১ জন, বোচাগঞ্জ ৫, বিরামপুরে ১০জন, ঘোড়াঘাটে ৮ জন, কাহারোলে ৫ জন , বীরগঞ্জে ৪ জন, হাকিমপুরে ৫ জন, নবাবগঞ্জে ২ জন, বোচাগঞ্জে ৫ এবং চিরিরবন্দরে ২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও হোম কোয়ারেন্টাইন থাকা ২৩ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!