ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাথরঘাটায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৫, ১৫ অক্টোবর ২০২৬
পাথরঘাটায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের মালতি সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস'র বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে গ্রামীণ নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের অধিকার নিশ্চিত করা, তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় পাথরঘাটা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা অফিসার সৈকত চন্দ্র হাওলাদার, সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনীয়া, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনহ স্থানীয় নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন

আলোচনা সভা শেষে গ্রামীণ নারীদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং পরিবার ও সমাজের উন্নয়নে নারীদের অবদানের গুরুত্ব তুলে ধরে নাটক মঞ্চায়ন হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!