[ দেশজুড়ে ]
ত্রিশালে পিকনিকের বাসে গার্মেন্টকর্মী খুন
প্রতীকী ছবি
ময়মনসিংহের ত্রিশালে পিকনিকের বাসে রফিকুল ইসলাম নামে এক গার্মেন্টকর্মীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত যুবকের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চর তালজাঙ্গা গ্রামে। তিনি ওরিয়ন ফ্যাশন নামে ঢাকায় একটি কারখানার কর্মী ছিলেন।
ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান জানান, শুক্রবার (১৩ মার্চ) সকালে ঢাকা থেকে সাতটি বাসে করে ওরিয়ন ফ্যাশনের কর্মকর্তা-কর্মচারীরা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর এলাকার গ্রিন ভিলেজ পার্কে পিকনিকে আসেন। সবাই পার্কে প্রবেশ করলে বাসগুলো রাস্তার পাশে পার্কিং করে রাখা হয়।
.png)
তিনি আরো জানান, দুপুরের দিকে এক নারী কর্মী জরুরি প্রয়োজনে পিকনিকের দুই নম্বর বাসে আসলে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে গার্মেন্টসের কর্মকর্তারা এসে চারজন কর্মীকে দিয়ে মরদেহ ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়ে পিকনিকের সব গাড়ি নিয়ে ঢাকায় ফিরে আসেন।
এদিকে, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!