ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ডলি সায়ন্তনী প্রার্থনা সংগীত ‘আল্লাহ তুমি পথ দেখাও’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩, ২৪ এপ্রিল ২০২০
ডলি সায়ন্তনী প্রার্থনা সংগীত ‘আল্লাহ তুমি পথ দেখাও’
ডলি সায়ন্তনী

নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। আধুনিক গানের পাশাপাশি, লোকগান কণ্ঠে তুলেও যিনি মন জয় করেছেন অসংখ্য শ্রোতার। এবার তিনি কণ্ঠ দিলেন একটি প্রার্থনা সংগীতে। গানটির শিরোনাম ‘আল্লাহ তুমি পথ দেখাও’।

মূলত করোনাভাইরাসের দুর্যোগের কারণে এই প্রার্থনা সংগীত করা। গানটি লিখেছেন ও সুর করেছেন রিফাত জিনাত জাহান। এটির আবহ সঙ্গীত করেছেন এজাজ ফারাহ। গানটি ডলি সায়ন্তনীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গত সপ্তাহে প্রকাশ হয়েছে। 

গানটি প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন- এমন একটি সময় আমাদের মোকাবেলা করতে হবে, যা কখনো কল্পনা ছিল না। আমরা সবাই গৃহবন্দি হয়ে আছি। তবে নিজের দায়বদ্ধতার জায়গা থেকেই গানটি তৈরি করেছি।

Advertisement

তিনি বলেন, আল্লাহ যেন আমাদের এই কঠিন সংকট থেকে রক্ষা করেন, সেই প্রার্থনাই করছি। গানটি প্রকাশ হওয়ার পর ভালো সাড়াও পাচ্ছি। সবাই যেন সাবধানতা অবলম্বন করে চলেন এই কামনা করছি।

১৯৮৯ সালে ‌‘হে যুবক’ নামের একক অ্যালবাম দিয়ে যাত্রা হয় ডলি সায়ন্তনীর। প্রথম অ্যালবামই সুপারহিট! এ পর্যন্ত ১৫টি একক এবং শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে সাতশ’র বেশি গানে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!