[ দেশজুড়ে ]
জেনারেটর বিস্ফোরণ, মুহূর্তেই পুড়ল বন বিভাগের অফিস
রাঙামাটি বন বিভাগের অফিসে আগুন
রাঙামাটি শহরের বনরূপায় রোববার সকালে জেনারেটর বিস্ফোরণে বন বিভাগের অফিস পুড়ে গেছে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, পুলিশ ও যুব রেডক্রিসেন্ট।
জানা গেছে, বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালিয়েই অফিসের কার্যক্রম শুরু হয়। কিছুক্ষণ পর জেনারেটর বিস্ফোরিত হয়ে আগুন লাগে। মুহূর্তেই পুরো অফিস পুড়ে যায়।
কর্মচারীরা জানান, এ ভবনে দক্ষিণ বন বিভাগ, উত্তর বন বিভাগ, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ ও অশ্রেণিভুক্ত বন বিভাগের প্রধান কার্যালয় ছিল।
.png)

দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম শাহ বলেন, আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। আমরা একটি কমিটি করে আগুনের কারণ ও ক্ষতি নিরূপণ করবো।
রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, আগুন নিয়ন্ত্রণে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। ধারণা করা হচ্ছে জেনারেটরের যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে।
কোতোয়ালি থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, বন বিভাগ তদন্ত কমিটি করার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!