[ দেশজুড়ে ]
জুতার ভেতর মিললো ১৯০০ ইয়াবা
ছবি : ডেইলি বাংলাদেশ
জুতার ভেতর করে ইয়াবা পাচারের সময় এক হাজার ৯০০ ইয়াবাসহ মোহাম্মদ এহসান নামে এক যুবককে আটক করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ।
রোববার রাত ১১টায় নগরর নতুন স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ এহসান সাতকানিয়া উপজেলার ছদাহ ইউপির বিল্লাপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
.png)
কোতোয়ালী থানার ওসি মো. মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নতুন স্টেশন সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচ থেকে এহসানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে কিছু পাওয়া না গেলেও পরবর্তীতে তার গতিবিধি সন্দেহ হলে চোখ পড়ে পরনের জুতায়। এক পর্যায়ে দুই জুতার ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা এক হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি বলেন, ইয়াবাগুলো সে সাতকানিয়া থেকে বিক্রির উদ্দেশে ঢাকার মিরপুরে নিয়ে যাচ্ছিলো বলে আমাদের জানিয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার দাম ৫ লাখ ৭০ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!