[ দেশজুড়ে ]
জরিমানার কবলে বনফুল অ্যান্ড কোং
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুরের হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করায় বনফুল অ্যান্ড কোংসহ তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়–য়ার নেতৃত্বে হাজীগঞ্জ বাজার ও বেলচোঁ বাজারে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মেয়াদোত্তীর্ণ চিপস, বিস্কুট, পিঠা, চানাচুর, মিষ্টি সংরক্ষণ ও বিক্রি করায় বেলচোঁ বাজারের মা ইত্যাদি স্টোর ও মোল্লা স্টোরকে পাঁচ হাজার টাকা করে এবং হাজীগঞ্জ বাজারের বনফুল অ্যান্ড কোং-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!