[ তথ্য প্রযুক্তি ]
ছারপোকা ব্লাড ব্যাংক অ্যাপের যাত্রা শুরু
ছারপোকা ব্লাড ব্যাংক অ্যাপ। ছবি: ডেইলি বাংলাদেশ
রক্তদান প্রক্রিয়াকে আরো সহজভাবে মানুষের কাছে পৌঁছাতে বের হয়েছে ছারপোকা ব্লাড ব্যাংক অ্যাপ। ছারপোকা নামে ফেসবুকভিত্তিক রক্তদান সেবার একটি গ্রুপ তিন বছর ধরে কাজ করছে।
ফেসবুকে ২০১৬ সালে ছারপোকা ব্লাড ব্যাংক নামক একটি পেজের যাত্রা শুরু হয়। ছারপোকার পরিচালক কাজী নিপুনের মতে, ছারপোকা ব্লাড ব্যাংক দেশের সব ডোনারকে এক প্লাটফর্মে এনে দাঁড় করানোর ব্যবস্থা করেছে।
তিনি বলেন, এই অ্যাপটি বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত অ্যাপ। এতে রয়েছে এমন কিছু ফিচার, যা বাংলাদেশের ব্লাড ব্যাংক অ্যাপসগুলোয় আগে কখনো ব্যবহৃত হয়নি।
জানা গেছে, জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনে এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই রোগীর নিকটবর্তী এলাকার রক্তদাতাকে খুঁজে পাওয়া সম্ভব। সঙ্গে পাওয়া যাবে ডোনারের মোবাইল নম্বর। খুব সহজেই যে কেউ ব্যবহার করতে পারবেন এই অ্যাপটি, কোনো প্রকার ঝামেলা ছাড়াই।
ডেইলি বাংলাদেশ/জেডআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!