[ খবর ]
চট্টগ্রামে ২২ জনের নমুনা সংগ্রহ, করোনা মেলেনি কারো
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে কিট আসার পর ২২ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষা করা হলেও কারো দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর ডা. এম এ হাসান চৌধুরী।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের নমুনা পরীক্ষা করা হলে তাদের কারো দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি। কিট আসার পর এ নিয়ে ২২ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে সবারই ফল নেগেটিভ এসেছে।
.png)
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামে কিট আসার বিষয়টি নিশ্চিত করেন ডা. এম এ হাসান চৌধুরী।
এদিকে করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রামের ১১ জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমে করোনাভাইরাস সম্পর্কিত তথ্য আদান-প্রদানের আহ্বান জানান চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক হাসান শাহরিয়ার কবির।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!