[ দেশজুড়ে ]
গাজীপুরে ৯২ কেজি গাঁজাসহ ট্রাক উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুর মহানগরের দক্ষিণ খাইলকুর এলাকায় অভিযান চালিয়ে ৯২ কেজি গাঁজাসহ একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে এ অভিযান চালানো হয়।
মেট্রোপলিটন গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাহার মার্কেটের মোড়ে অভিযান চালিয়ে একটি ট্রাক উদ্ধার করা হয়। এতে তল্লাশি চালিয়ে প্যাকেটের ভেতর ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ড্রাইভার ও হেলাপার পালিয়ে যান।
রোববার দুপুরে এএসআই মো. এখলাছ উদ্দিন বাদী হয়ে গাছা থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় ট্রাক ড্রাইভার-হেলপারসহ সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান চলছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!