ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৫ জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৪৬, ৭ জুন ২০২০
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৫ জঙ্গি
ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সোফিয়ানে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ৫ জঙ্গি নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, সোফিয়ানে চালানো অপারেশন রেবানে ৫ জঙ্গিকে মেরে ফেলা হয়েছে। তিনি বলেন, সফলভাবেই এ অপারেশন করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

এক পুলিশ কর্মকর্তা জানান, কাশ্মীরে দক্ষিণাঞ্চলীয় সোফিয়ানের রেবান এলাকা ঘিরে ফেলে এ অভিযান চালিয়েছে। ওই এলাকায় জঙ্গিদের থাকার খবর পাওয়ার পরেই এ অভিযান চালানো হয়।

জানা গেছে, প্রায় ৬ ঘণ্টা ধরে অপারেশন চলে সেখানে। সেসময় নিরাপত্তারক্ষীদের দিকেও পাথর ছোঁড়ে জঙ্গিরা। এরপর সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

খবরে বলা হয়, জঙ্গিদের অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলা হয়। নিরাপত্তারক্ষীদের দিকে জঙ্গিরা গুলি চালায়। এরপর পাল্টা গুলিতে নিহত হয় জঙ্গিরা।

সূত্র- এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!