ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কাঁচি দিয়ে কেটে বোমা নিষ্ক্রিয় করা হলো ভারতীয় সিরিয়ালে!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:০৮, ১ মার্চ ২০২০
কাঁচি দিয়ে কেটে বোমা নিষ্ক্রিয় করা হলো ভারতীয় সিরিয়ালে!
ছবি: জবা

জবা’র মেয়েকে হত্যার পরিকল্পনা করে স্কুলে বোমা বিস্ফোরণের ছক কষেছে দুর্বৃত্তরা। সে খবর আগেই পেয়ে যান জবা।

এদিকে সন্তানদের বিপদের খবর শুনে যেখানে অন্য অভিভাবকেরা দুশ্চিন্তায় জ্ঞান হারাচ্ছেন। তখন সাহসিকতা দেখালেন জবা। সুকৌশলে তিনি স্কুলের ভেতরে ঢুকেন। আর শুধুমাত্র কাঁচির সাহায্যেই বোমার তার কেটে ফেলেন! এমনকি নিজে হাতে বোমা সরিয়ে রাখেন!

মোটামুটি জনপ্রিয় ‘কে আপন কে পর’ ধারাবাহিকটিতে সিরিয়াস ঢংয়ে বোমা নিষ্ক্রিয়র এমন অদ্ভুত দৃশ্য দেখানোয় নেটদুনিয়ায় সমালোচনা চলছে।

Advertisement

একজন লিখেছেন, ‘পরিচালকের মনে হয় ব্যস্ততা ছিল। তাই নতুন কিছু দেখানোর ইচ্ছা হয়নি। যা মনে এসেছেন, তাই দেখিয়েছেন।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!