ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

করোনার মধ্যে ডেঙ্গু, চলবে চিরুনি অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৮, ৫ মে ২০২০
করোনার মধ্যে ডেঙ্গু, চলবে চিরুনি অভিযান
ফাইল ছবি

করোনা পরিস্থিতির মধ্যেও ডেঙ্গুর বিষয়ে সচেতন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।নগরবাসীকে এর থেকে সুরক্ষা দিতে মোবাইল কোর্ট, চিরুনি অভিযান ও বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু করছে তারা। 

আগামী ১০ মে থেকে ডিএনসিসির আওতাধীন বাড়ি, ভবন, প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

মঙ্গলবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়েছে, কোনো বাড়ি, ভবন, প্রতিষ্ঠানে এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেখানে আইন অনুযায়ী অর্থদণ্ড বা কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। 

এছাড়া ডিএনসিসি এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আগামী ১৬ মে থেকে ১০ দিনব্যাপী প্রতিটি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) শুরু করা হবে। 

চিরুনি অভিযান চলাকালে ডিএনসিসির পরিচ্ছন্নতা ও মশককর্মীরা ডিএনসিসি এলাকার বাড়ি, ভবন, প্রতিষ্ঠানে গিয়ে ডেঙ্গু উপযোগী পরিবেশ ধ্বংস করবে।

এছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্তের জন্য ডিএনসিসি এলাকার ৫টি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্য কেন্দ্রে আগামী ১১ মে থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!