ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

কমিশনার প্রার্থী তিশা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৬, ৩০ ডিসেম্বর ২০১৯
কমিশনার প্রার্থী তিশা!
ছবি: সংগৃহীত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে এরইমধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

নির্বাচন উপলক্ষে জনপ্রিয় অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশার ছবি সংবলিত পোস্টার দেয়ালে দেয়ালে সাঁটানো। পোস্টারে লেখা আসন্ন গেন্ডারিয়া থানার ৪৬ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী নওশিন জাহান হেনাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দিন।

এমন লেখা সংবলিত বেশকিছু পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও জনসমাবেশে বক্তব্য রাখছেন তিশা এমন কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

তবে খোঁজ নিয়ে জানা গেলো নির্বাচনের অংশ হিসেবে যে পোস্টারগুলো তা সত্যি। তবে বাস্তবে নির্বাচন নয়। ‘আদা সমুদ্দুর’ শিরোনামের একটি নাটকে তিশাকে এমন চরিত্রে দেখা যাবে। 

পরিচালক রাইসুল তমাল এটি নির্মাণ করছেন  দয়াল সাহা রচিত এ নাটকে আরো অভিনয় করেছেন- মুশফিক ফারহান, মাহমুদুল ইসলাম মিঠু, দাউদ নূর, নিকোল কুমার মন্ডল, আনোয়ার হোসেন, শিখা মৌ, তাবাসসুম মিথিলা প্রমুখ।
 
পুরান ঢাকার ফরাশগঞ্জে এ নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করছেন ফয়সাল আজাদ। শিগগিরই দেশের যেকোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!