তবে সিনেমা নয়, ধারাবাহিক নাটক ‘মিষ্টিপান’-এ তাদের একসঙ্গে দেখা যাবে। ফরিদুর রেজা সাগরের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন ধর। ৬ পর্বের এই সিরিজে দেখা যাবে ঢাকা শহরের ইতিহাস ও ঐতিহ্য। তবে চারটি খুনের ঘটনা উদঘাটনের চেষ্টার মধ্য দিয়ে এগিয়েছে সিরিজের মূল গল্প।
ধারাবাহিকটির প্রসঙ্গে নির্মাতা সুমন ধর বলেন, আগুন ভাই এর আগে কয়েকটি নাটকে অভিনয় করলেও প্রথমবার স্ত্রীর সঙ্গে অভিনয় করলেন। কিছুদিন আগে নাটকটির শুটিং শেষ করেছি।
.png)
এ নির্মাতা জানান, নাটকটিতে অভিনেতা তারিক আনাম খানকে দেখা যাবে সিআইডি কর্মকর্তার চরিত্রে। আর সাদিয়া ইসলাম মৌ রয়েছেন নৃত্যশিল্পীর ভূমিকায়। টিভি সাংবাদিকের চরিত্রে রূপদান করেছেন তান্না খান। আগুন অভিনয় করেছেন মৌয়ের ছোটবেলার বাবার চরিত্রে। এতে আরো অভিনয় করেছেন, এসএম মহসীন, খলিলুর রহমান কাদেরীসহ অনেকে।
আসছে শুক্রবার থেকে সপ্তাহে দু’দিন রাত ৯টা ৩৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে ‘মিষ্টিপান’ ধারাবাহিকটি প্রচারিত হবে।