ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

আবরার হত্যার এজাহারভুক্ত নাজমুস সাদাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৬, ১৫ অক্টোবর ২০১৯
আবরার হত্যার এজাহারভুক্ত নাজমুস সাদাত গ্রেফতার
ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি এ এস এম নাজমুস সাদাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আবরার হত্যা মামলায় এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করলো পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা বাজার এলাকা থেকে সোমবার রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেফতার এড়ানোর জন্য তিনি দিনাজপুর জেলার হিলি বর্ডার দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

এদিকে আবরার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ওয়াহিদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত এজাহারভুক্ত মো. আকাশ হোসেনকে ৫ দিনের রিমান্ড শেষে  আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!