[ দেশজুড়ে ]
আখাউড়ায় তেলসহ ট্রাক উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মিনি ট্রাকে করে টিসিবির প্যাকেটে ভোজ্য তেল পরিবহনের সময় ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় নিয়মিত অভিযানের সময় পৌর শহরের খড়মপুর বাইপাস এলাকা থেকে ভোজ্য তেল উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ওসি মোহাম্মদ রসুল আহমেদ নিজামী জানান, টিসিবির প্যাকেটে করে তেলগুলো পরিবহন করায় ট্রাকটি হেফাজতে নেয়া হয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!