ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অর্ধকোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২০
অর্ধকোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ২
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়িসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার ধর্মনগর এলাকার মো. ছিদ্দিকুর রহমানের ছেলে মো. হাসান ও একই উপজেলার বিজয়পাড়া এলাকার নুরু মিয়ার ছেলে মো. আমিন।

জেলা ডিবির পরিদর্শক মো. জিয়াউল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিওিতে কসবার কুঠি ইউপির কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে গাড়িসহ তাদের আটক করা হয়। 

পরে তাদের ব্যবহৃত মাইক্রোবাস তল্লাশি করে বারোটি চটের গাঁট থেকে ৭৬২টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪৫ লাখ ৭২ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!