[ দেশজুড়ে ]
অবৈধ ছয় ড্রেজার মেশিনে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীতে অভিযান চালিয়ে অবৈধ ছয়টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে ছোট ফেনী নদীতে এ অভিযান চালান সদর এসিল্যান্ড মৌমিতা দাস।
মৌমিতা দাস বলেন, ছোট ফেনী নদীতে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। এতে ফেনী সদরের লেমুয়া ও ফরহাদনগর এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে ছয়টি ড্রেজার মেশিন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই সেগুলো পুড়িয়ে দেয়া হয়। অভিযানের আগেই টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
.png)
তিনি আরো জানান, নদীগর্ভ থেকে বালু উত্তোলন নদীর জন্য হুমকি স্বরূপ। তাই এ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি বাংলাদেশ/এমআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!