ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

‌সরকারি বাড়ির লোভে ২৩ বার বিয়ে, ২৩ বার বিবাহ বিচ্ছেদ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০১৯
‌সরকারি বাড়ির লোভে ২৩ বার বিয়ে, ২৩ বার বিবাহ বিচ্ছেদ!
প্রতীকী ছবি

সরকারি বাড়ির লোভে ২৩ বার বিয়ে, তারপর ২৩ বারই বিচ্ছেদ হওয়ার ঘটনা ঘটেছে। অবাক করা এই ঘটনাটা ঘটেছে চীনের ঝেজিয়াং প্রদেশে। ঘটনায় একই পরিবারের ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, সরকারি প্রকল্পের জন্য ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলা হয়েছিল। এরপর ক্ষতিপূরণ হিসেবে ওই এলাকার বাসিন্দাদের ৪০ স্কয়্যার মিটারের অ্যাপার্টমেন্ট দেয়ার কথা জানানো হয়। 

আর সেই ক্ষতিপূরণ পেতেই এই কীর্তি করেছে ওই পরিবার। যার ফলে ১১ জনই ওই এলাকায় অ্যাপার্টমেন্ট পাওয়ার উপযোগী হয়ে ওঠেন। যদিও তাদের সেই কর্ম শেষ পর্যন্ত বিফলে চলে যায়। 

পুলিশ সূত্রে খবর, এই কর্মের সূত্রপাত করেন প্যান নামে এক ব্যক্তি। ২০১১ সালে বিবাহ বিচ্ছেদ হওয়া সত্ত্বেও বাড়ির লোভে সম্প্রতি দ্বিতীয়বার নিজের পুরানো স্ত্রী শি কে বিয়ে করেন তিনি। কারণ শি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এরপর প্যানও ওই গ্রামের বাসিন্দা হয়ে ওঠেন।

এর ছয়‌দিনের মাথায় ফের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। এখানেই শেষ নয়, এরপর শালী এবং বোনকেও বিয়ে করেন প্যান। একই ভাবে তাদের ভাই বোনেরাও এই একই কীর্তি ঘটান। শেষ পর্যন্ত দেখা যায়, সব মিলিয়ে মোট ২৩টি বিয়ে এবং ২৩ বার বিবাহবিচ্ছেদ হয়।

ডেইলি বাংলাদেশ/এমএস ‌‌

ডেইলি-বাংলাদেশ/ডটকম
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!