ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে বিরল প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:১৬, ৩০ জানুয়ারি ২০২০
হবিগঞ্জে বিরল প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

হবিগঞ্জে বিরল প্রজাতির একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের উমেদনগর এলাকা থেকে পেঁচাটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এটি উদ্ধার করেন। পরে বিরল প্রজাতির এ পেঁচাটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল জানান, ওই এলাকায় কয়েকজন শিশু-কিশোর পেঁচাটিকে ইট পাটকেল দিয়ে ধাওয়া করছিল। এক পর্যায়ে তারা পেঁচাটি ধরে ফেলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের কাছ থেকে পেঁচাটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে বন বিভাগে খবর দেয়া হলে তারা পেঁচাটি নিয়ে যান।

Advertisement

পেঁচা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোহাম্মদ সহিদ উদ্দিন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!