ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ৮ মার্চ ২০২০
স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় স্বামীর যাবজ্জীবন
পুলিশের হাতে দণ্ডিত মাসুদ রানা (ছবি: ডেইলি বাংলাদেশ)

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউপির ভাটটোলা গ্রামের বাহার আলীর ছেলে।

এপিপি আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর রাতে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী সায়মা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন মাসুদ। ঘটনার পরদিন মাসুদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন নিহতের মা সেতারা বেগম। ২০১৮ সালের ২৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মাহতাব আলী।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!