ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনামসজিদে করোনাভাইরাস শনাক্তে নেই কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩, ২৮ জানুয়ারি ২০২০
সোনামসজিদে করোনাভাইরাস শনাক্তে নেই কার্যক্রম
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে করোনাভাইরাস শনাক্তকরণে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

ভারত ফেরত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুরের আনোয়ার সাদি জানান, ভারতের কলকাতায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সীমান্তের ওপারে এ নিয়ে বেশ আলোচনা চলছে। কিন্তু সীমান্ত পারাপারকারীদের স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থায় নেয়া হয়নি বাংলাদেশ বা ভারতের স্থলবন্দরে। 

সোনামসজিদ স্থলবন্দরে যেমন স্বাস্থ্য পরীক্ষার জন্য কেউ নেই, তেমনি ওপারে ভারতের মহদিপুর স্থলবন্দরেও স্বাস্থ্য পরীক্ষার জন্য কাউকে চোখে পড়েনি তার। 

Advertisement

স্থানীয়রা জানান, প্রতিদিন শতাধিক মানুষ পারাপার হয় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। এর বাইরেও ভারতীয় ট্রাক চালকরা পণ্য নিয়ে আসেন স্থলবন্দরে। সব মিলিয়ে একটা ঝুঁকির মধ্যেই আছে সোনামসজিদ স্থলবন্দর।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, ভারতে কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এমন খবরের পর সোনামসজিদ স্থলবন্দরে কার্যক্রম পরিচালনার জন্য একটি মেডিকেল টিম প্রস্তুত করা হচ্ছে। দুই একদিনের মধ্যেই ওইটিম বন্দর এলাকায় কাজ শুরু করবে। 

তবে সিভিল সার্জন জানান, করোনাভাইরাস শনাক্তে এখনো প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই তাদের কাছে। প্রাথমিক লক্ষণ দেখেই শনাক্তের চেষ্টা করবে মেডিকেল টিমটি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!