ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেনা কর্মকর্তা হতে চান মেধাবী আবিদ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০২০
সেনা কর্মকর্তা হতে চান মেধাবী আবিদ
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন এসএম আবিদ

প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থী এসএম আবিদ। বড় হয়ে সেনা কর্মকর্তা হতে চান তিনি।

মেধাবী শিক্ষার্থী আবিদ ইসলামপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুলের ছোট ছেলে।

সাংবাদিক বাবুল বলেন, আবিদ ছোটবেলা থেকেই পরিশ্রমী। আশা করি, ও বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

Advertisement

এসএম আবিদ বলেন, আমি বড় হয়ে দেশের সেবা করতে চাই। সেনা কর্মকর্তা হতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!