ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিপিএল এ খেলতে যাচ্ছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯
সিপিএল এ খেলতে যাচ্ছেন সাকিব
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-আফগানিস্তান ও জিম্বাবুয়ে কে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আজ। সন্ধ্যা সাড়ে ৬ টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তাই সিরিজ শেষে করেই আগামীকাল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে দেশ ছাড়বেন টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

চোটের কারণে গত বছর সিপিএলে খেলতে পারেননি সাকিব। এ বছর সিপিএলের প্লেয়ার ড্রাফটে তার নাম থাকলেও জাতীয় দলের ব্যস্ত সূচি কারণে প্রথমে টুর্নামেন্টে খেলতে চাননি বিশ্বসেরা অলরাউন্ডার।

প্লেয়ার ড্রাফট থেকে বাংলাদেশের শুধু আফিফ হোসেনকে দলে ভিড়িয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস। তবে বিসিবি ছাড়পত্র না দেওয়ায় আফিফকে পায়নি ফ্র্যাঞ্চাইজিটি।

Advertisement

ত্রিদেশীয় সিরিজে সাকিবের সঙ্গে খেলছেন আফিফও। আফিফকে না দিলেও এরই মধ্যে অবশ্য সাকিবকে সিপিএলে খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি। আজ ফাইনাল খেলে আগামীকাল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়াল দেবেন সাকিব।

সিপিএলে সাকিব খেলবেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। প্রথম পর্বে এখন পর্যন্ত ছয় ম্যাচে দুই জয় ও চার হারে ৪ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে চতুর্থ স্থানে আছে বার্বাডোজ। পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে প্লে-অফে।

প্রথম পর্বে বার্বাডোজের এখনো ম্যাচ বাকি চারটি। পরের ম্যাচ ২৬ সেপ্টেম্বর ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৩ অক্টোবর।

নভেম্বরে ভারত সফরকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল। ক্যাম্প শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ক্যাম্প শুরুর আগেই সাকিব ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন এমনটাই।

২০১৩ সালে বার্বাডোজের হয়ে সিপিএলে অভিষেক হয়েছিল সাকিবের। তার টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিং ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন সেবারই। এরপর ২০১৬ সালে তিনি খেলেছেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। গত বছর বার্বাডোজ তাকে দলে নিলেও চোটের কারণে খেলতে পারেননি।

ডেইলি বাংলাদেশ/আরএস/সালি
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!