সিকৃবিতে ‘টেকসই পোল্ট্রি উৎপাদন: বৈশ্বিক প্রত্যাশা’ শীর্ষক সেমিনার
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘টেকসই পোল্ট্রি উৎপাদন: বৈশ্বিক প্রত্যাশা’ শীর্ষক জাতীয় সেমিনার হয়েছে।
শনিবার মৎস্য বিজ্ঞান অনুষদের সভা কক্ষে দীনব্যাপী এই সেমিনার হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. শাহ আহমেদ বেলাল এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার।
পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহকারী প্রফেসর ডা. মো. কামরুল হাসানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রফেসর ড. এস ডি চৌধুরী।
দিনব্যাপী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ.এস.এম মাহবুব।
সেমিনারে প্রধান অতিথি প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, প্রোটিনের প্রধান উৎস হচ্ছে পোল্ট্রি। বাংলাদেশে প্রোটিনের চাহিদা পূরণ করতে হলে পোল্ট্রি উৎপাদন আরো বাড়াতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথুরাম সরকার, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. এম রাশেদ হাসনাত, প্রাণিসম্পদ অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক মো. আবুল কাশেম, ওয়াপসা বাংলাদেশ ব্রাঞ্চের সাধারণ সম্পাদক ডা. এম আলী ইমাম।