ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সাময়িকভাবে বন্ধ হলো জাতীয় জাদুঘর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৬, ২০ মার্চ ২০২০
সাময়িকভাবে বন্ধ হলো জাতীয় জাদুঘর
জাতীয় জাদুঘর

দেশে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে জাতীয় জাদুঘর। তবেিএ সময়ে দাফতরিক কাজ চলবে বলে জানানো হয়েছে।

শুক্রবার জাতীয় জাদুঘরের কীপার (জনশিক্ষা বিভাগ) ড. শিহাব শাহরিয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জনসমাগম এড়িয়ে চলার জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় জাদুঘর। এ সময়ে জাদুঘরের সব গ্যালারি ও নিদর্শন দর্শনার্থীদের পরিদর্শনের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে দাফতরিক কাজ চলবে। পরিস্থিতির ওপর নির্ভর করে পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!