[ জাতীয় ]
ব্যাংকক রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ
ফাইল ছবি
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ব্যাংকক রুটের সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বিমান।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন শুক্রবার দুপুরে জানান, অনির্দিষ্টকালের জন্য ব্যাংকক রুটের সব ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে।
ঢাকা-ব্যাংকক রুটে বিমান সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করতো। তবে করোনার প্রভাবে গত দুই সপ্তাহে চারটি করে ফ্লাইট চালু রেখেছিল রাষ্ট্রীয় এই বিমান সংস্থা।
এর আগে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, দুবাই, আবুধাবি, মালয়েশিয়া ও ভারতে ফ্লাইট বন্ধ করেছে বিমান।
ডেইলি-বাংলাদেশ/এসআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!