ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

সামনে আসছে চারদিনের টেস্ট!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৩, ৩০ ডিসেম্বর ২০১৯
সামনে আসছে চারদিনের টেস্ট!
ফাইল ফটো

ক্রিকেটের সেরা ফরম্যাট বলা হয় টেস্ট ক্রিকেটকে। খাঁটি ক্রিকেটপ্রেমীদের কাছে টেস্ট ক্রিকেটের আলাদা একটি আবেদন সবসময়ই আছে। তবে বিশ্বজুড়ে টি-টোয়েন্টির আগ্রাসনে টেস্টের জন্য সময় বের করাই কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের বর্ষপঞ্জিতে বড় একটা জায়গা দখল করেছে। এসব দিক বিবেচনা করে সামনে আসতে পারে চারদিনের টেস্ট ম্যাচ।

প্রাথমিক আলোচনা হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী মেয়াদে আট বছরের জন্য (২০২৩-৩১) ৪ দিনের টেস্ট বাধ্যতামূলক করার কথা ভাবছে আইসিসি। ২০১৮ সালের পর থেকে সর্বশেষ টেস্ট পর্যন্ত ৬০ শতাংশ টেস্ট ম্যাচই ৪ দিনে নিষ্পত্তি হয়েছে। ফলে অতিরিক্ত সময় বাঁচাতে সব টেস্টই চারদিনে নিয়ে আসতে চায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

এক গবেষণায় উঠে এসেছে,  ২০১৫ সাল থেকে ২০২৩ এই চক্রে টেস্ট ম্যাচগুলো ৪ দিনের হলে বেঁচে যেতো ৩৩৫ দিন। ফলে চার দিনের টেস্ট বাধ্যতামূলক করতে করনীয় উপায় খুঁজেছে আইসিসি'র ক্রিকেট কমিটি। 

দিনের সংখ্যা কমলেও ওভারের সংখ্যা বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে একদিনে ওভারের সংখ্যা ৯০ থেকে ৯৮-এ উন্নীত করা হবে বলে প্রস্তাবনায় এসেছে। এর ফলে ৫ দিনের টেস্টের তুলনায় ৫৮ ওভার কমে যাবে।  

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টসও এ বিষয়ে বেশ উৎসাহী। তিনি একটি রেডিওকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। সময় এবং ওভারের ক্ষেত্রে গত পাঁচ-দশ বছরে টেস্ট ম্যাচের গড় দৈর্ঘ্য কতদিন ছিল, তা ভেবে দেখা দরকার।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!