ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সদ্যোজাত শিশুকে বাবার কাছে পাঠিয়ে দিলেন মা

চুয়াডাঙ্গা প্রতিনিধি    
প্রকাশিত: ১১:২০, ১ নভেম্বর ২০১৯
সদ্যোজাত শিশুকে বাবার কাছে পাঠিয়ে দিলেন মা

গর্ভাবস্থায় স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন জাহিদুল ইসলাম। যৌতুকের দাবিতে স্ত্রীকে তালাক দেন জাহিদ। বর্তমানে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখেই কাটছিল তার জীবন। কিন্তু হঠাৎ জাহিদের সুখের সংসারে ছন্দপতন।

প্রথম স্ত্রীর গর্ভে তার সদ্য ভূমিষ্ঠ এক কন্যা শিশুকে একদিনের মাথায় তার কাছে পাঠিয়ে দিয়েছে তালাকপ্রাপ্ত স্ত্রী সুখী খাতুন। একদিন বয়সের ওই কন্যা শিশুটির ঠাঁই এখন বাবার কাছে। সে এখন বড় হবে বাবার স্নেহে, সৎ মায়ের আদরে।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামের আলিকিনের ছেলে জাহিদুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে একই উপজেলার চন্ডিপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে সুখী খাতুনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই জাহিদুল যৌতুকের জন্য তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

Advertisement

এ নিয়ে একপর্যায়ে গর্ভাবস্থায় স্ত্রীকে তালাক দিয়ে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন জাহিদুল। বিচ্ছেদের কিছুদিন পর একই উপজেলার চন্দ্রবাস গ্রামে দ্বিতীয় বিয়ে করেন জাহিদুল। বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর গর্ভের সন্তানের কোনো খোঁজ রাখেননি তিনি।

মঙ্গলবার সুখীর কোল জুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। জন্মের মাত্র একদিনের মাথায় সুখীর মা-বাবা ওই নবজাতককে তার কাছ থেকে নিয়ে জাহিদুলের বাড়িতে পাঠিয়ে দেন।

সুখীর মা বলেন, এ বাচ্চা আমাদের না। এই বাচ্চার কারণে আমার মেয়ের (সুখী) বিয়ে হবে না। তাই আমার মেয়ে যাতে ওই সন্তানের মায়ায় না পড়ে সেজন্য যার (জাহিদুল) সন্তান তাকে ফেরত দিয়ে গেলাম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!