ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

সংগীতশিল্পী পৃথ্বী রাজ মারা গেছেন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৬, ১৫ ডিসেম্বর ২০১৯
সংগীতশিল্পী পৃথ্বী রাজ মারা গেছেন
পৃথ্বী রাজ

তরুণ শিল্পী, সুরকার, সংগীত পরিচালক পৃথ্বী রাজ মারা গেছেন। রোববার ভোর সাড়ে ৪টায় রাজধানীর সিটি হাসপাতালে তিনি মারা যান।

শনিবার রাত ১০টার দিকে পৃথ্বী রাজ ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান। কিন্তু রাত সাড়ে ১২টা পর্যন্ত তার সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা সেখানে যান। পরে দরজা ভেঙে স্টুডিওর ভেতরে তাকে নিথর অবস্থায় পাওয়া যায়।

পৃথ্বী রাজকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শারীরিক বিভিন্ন পরীক্ষা করে ভোর ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

সংগীতের পাশাপাশি পৃথ্বী রাজ এবিসি রেডিওতে কাজ করতেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!