ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শুরু হলো ন্যাশনাল স্নুকার টিম চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৮, ২ নভেম্বর ২০১৯
শুরু হলো ন্যাশনাল স্নুকার টিম চ্যাম্পিয়নশিপ
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ বিলিয়ার্ডস এন্ড স্নুকার ফেডারেশনের ব্যবস্থাপনায় ও উত্তরা ক্লাবের সহযোগিতায় শুরু হয়েছে ৪র্থ ন্যাশনাল স্নুকার টিম চ্যাম্পিয়নশিপ- ২০১৯। ৬ দিনব্যাপী এ টুর্নামেন্ট চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

শনিবার উত্তরা ক্লাবে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন উত্তরা ক্লাবের সভাপতি ইমরুল আনোয়ার লিটন, বিবিএসএফ সহ-সভাপতি কর্নেল রুহুল আমীন, টুর্নামেন্ট ডিরেক্টর মনির হোসেন ইমনসহ আরো অনেকে।

১৬টি ক্লাবের ৫১ জন খেলোয়াড়কে ৪টি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন দলকে ৭৫ হাজার ও রানার আপ দলকে ৪৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে।

Advertisement

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় আছে বেক্সিমকো গ্রুপ, সহকারী হিসেবে আছে মাহমুদ গ্রুপ।

ডেইলি বাংলাদেশ/এমআর

 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!