ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শুটিংয়ে অংশ নিয়ে সমালোচনার মুখে শহীদুজ্জামান সেলিম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৩, ১৫ মে ২০২০
শুটিংয়ে অংশ নিয়ে সমালোচনার মুখে শহীদুজ্জামান সেলিম
অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সব ধরনের শুটিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশের নাট্য সংগঠনগুলো। কিন্তু এই নিষেধাজ্ঞা ভেঙে বিজ্ঞাপনের শুটিং করে সমালোচনার মুখে পড়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মঙ্গলবার মেহেদী মার্ট নামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের এক বিপণি বিতানের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন এই অভিনেতা। এই বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি এসেছে সংগঠনগুলোর নেতাদের তরফ থেকে। এমন পরিস্থিতিতে শুটিংয়ের বিষয়টি স্বীকার করে নিজেও ‘লজ্জিত’ বলে জানান সেলিম।

এই অভিনেতা বলেন, বিষয়টি নিয়ে এমন পরিস্থিতি হবে জানলে আরো সতর্ক থাকতাম। আয়োজন করে শুটিংয়ে অংশ নেইনি। বাসার পাশে ওই বিপণিবিতানে কেনাকাটা করতে গেলে প্রতিষ্ঠানের মালিকের অনুরোধে কাজটি করেছি। বিনিময়ে কোনো পারিশ্রমিক নেইনি, শিল্পীদের কেনাকাটায় সেখানে ৫ শতাংশ ডিসকাউন্টের ব্যবস্থা করেছি।

Advertisement

সেলিম বলেন, ভিডিওটি কে পরিচালনা করছে কিংবা এতে আর কে কে অংশ নিয়েছে কিছুই জানতাম না।  স্বাস্থ্যবিধি মেনে ক্যামেরার সামনে বাইট দিয়ে বাজার করে বাসায় ফিরেছি।

বিজ্ঞাপনটিতে বিপণিবিতানে ঘুরে ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ফাঁকে দর্শকদের বিভিন্ন পণ্যের সঙ্গে পরিচয় করাতে দেখা গেছে শহীদুজ্জামান সেলিমকে।

বিজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন

এটি নির্মাণ করেছেন সাখাওয়াত মানিক। এই ভিডিওতে আরো অংশ নিয়েছেন চিত্রনায়ক নিরব, আমান রেজা, ফখরুল বাশার মাসুম, নায়িকা শিরিন শিলা, অভিনেত্রী আইরিন আফরোজ, পারসা ইভানা, জাফ্রীন, জাফিয়া হক।

এর আগে লকডাউনের মধ্যে ছোটপর্দার নির্মাতা আদিবাসী মিজানের পরিচালনায় নির্মিতব্য একটি নাটকের শুটিংয়ের অভিযোগ উঠে। এতে অংশ নিতে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। পরে খোঁজ পেয়ে নাট্য সংগঠনগুলোর তরফ থেকে নোটিশ পাটিয়ে সে শুটিং বন্ধ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!