ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মঞ্চে বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন শিবির নেতা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫২, ২৩ সেপ্টেম্বর ২০২৬
মঞ্চে বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন শিবির নেতা
ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক নূর হোসেন

নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক নূর হোসেন(৩৮) একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।


বুধবার ২৩ সেপ্টেম্বর ​রাত সাড়ে ৯টার দিকে হরিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Advertisement


​প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রভাষক নূর হোসেন হঠাৎ  মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
​মৃত্যুকালে তিনি জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ছাত্রজীবনে তিনি হরিশপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।


​তার এমন আকস্মিক প্রয়াণে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!