অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের সনদ বিতরণ
শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি দিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যামব্রিজ ইংলিশ কোয়ালিফিকেশনস (CEQ) সার্টিফিকেট অ্যাওয়ার্ড-২০২৬’।
রোববার (৮ নভেম্বর) বিকালে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারোওয়াত মাসুদা রেজা।
শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক মানের শিক্ষায় তাদের অগ্রযাত্রাকে স্বীকৃতি দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে শিক্ষাবিদ, বিশিষ্ট অতিথি, শিক্ষার্থী, অভিভাবক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
অতিথিদের বক্তব্যের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্যামব্রিজ ইংলিশ কোয়ালিফিকেশনসের সনদ তুলে দেওয়া হয়। এ সময় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পাশাপাশি VERBI ও Beyond the Syllabus-এর সফল শিক্ষার্থীদেরও সনদ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা শিক্ষায় আরও উৎসাহিত করবে। একই সঙ্গে তাদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।