[ খেলা ]
শাহী ভোজে সৌম্য-পূজার বৌভাত
সৌম্য সরকার ও তার স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা
সাতক্ষীরার মোজাফফর গার্ডেন রিসোর্টে শুক্রবার সন্ধ্যায় জমকালো আয়োজনে হয়ে গেল জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সৌম্য সরকারের বৌভাত।
সন্ধ্যা নামতেই অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে রিসোর্টের সুবিশাল ও সুসজ্জিত চত্বর। অতিথিদের স্বাগত জানান সৌম্য সরকার ও তার স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা।

অতিথিদের আপ্যায়নের তালিকায় ছিল- গার্লিক নান, কাচ্চি বিরিয়ানি, শাহী চাটনি, বোরহানী, জর্দা, দই, কোমল পানীয়, মিষ্টি পান, কুলফি, ফুচকা, কফিসহ রাজকীয় সব খাবার।
সন্ধ্যায় শাহী ভোজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন প্রায় তিন হাজার অতিথি।

বুধবার রাতে খুলনা ক্লাবে হয় সৌম্য-পূজার বিয়ে। বৃহস্পতিবার নববধূকে ঘরে তোলেন সৌম্য সরকার। শুক্রবার সন্ধ্যায় বৌভাতের মধ্য দিয়ে শেষ হলো বিয়ের আনুষ্ঠানিকতা।
সৌম্য সরকার সাতক্ষীরার সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকারের ছেলে। তার স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা খুলনার টুটপাড়ার ব্যবসায়ী গোপাল দেবনাথের মেয়ে।
ডেইলি-বাংলাদেশ/এআর/এম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!