ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ-সার বিক্রির দায়ে জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০২:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২০
লালমনিরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ-সার বিক্রির দায়ে জরিমানা
মেয়াদোত্তীর্ণ সার বিক্রির দায়ে জরিমানা (ছবি: ডেইলি বাংলাদেশ)

লালমনিরহাটের আদিতমারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অননুমোদিত সার বিক্রির দায়ে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়৷ 

উপজেলা প্রশাসন জানা সূত্রে যায়, উপজেলার পলাশী ইউপির টুরুর বাজার নামক স্থানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অননুমোদিত সার বিক্রির দায়ে হাফেজ উদ্দীনকে ২০ হাজার, একই বাজারের শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা, নামুড়ী বাজারের গফুর মোল্লারকে ১০ হাজার টাকা ও মোহাদ্দেসের দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এদিকে উপজেলার কমলাবাড়ী ইউপির কুমড়িরহাট বাজারের বিসিআইসি সার ডিলার আশরাফ আলীর লালের দোকানকে ২৫ হাজার টাকা, একই বাজারের সাইফুল ইসলামের দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আদিতমারী উপজেলা কৃষি অফিসার আলীনুর রহমান ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার এম.এম জামান শাহীন উপস্থিত ছিলেন।

উপজেলা ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন ডেইলি বাংলাদেশকে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!