শনিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার ওয়াশেরপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে। নিহত রুমা ওই গ্রামের ফজলুর রহমানের মেয়ে। তিনি পৌর সদরের পারভীন সিরাজ মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ জানায়, ভাইদের লাঠির আঘাতে গুরুতর আহত হন রুমা। প্রথমে তাকে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে রওনা হন স্বজনরা। তবে সেখানে যাওয়ার আগেই রুমা মারা যান।
.png)
এদিকে স্থানীয় সূত্র জানায়, রুমা হত্যায় পরিবারের লোক জড়িত থাকার কারণে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে।
কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদ জানান, মাথায় গুরুতর জখমসহ মেয়েকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, রুমা হত্যায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।