ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চারঘাটে আতঙ্ক ছড়াচ্ছে বিষাক্ত রাসেল ভাইপার

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ২ নভেম্বর ২০১৯
চারঘাটে আতঙ্ক ছড়াচ্ছে বিষাক্ত রাসেল ভাইপার
ছবি : ডেইলি বাংলাদেশ

বিষাক্ত রাসেল ভাইপার সাপ আতঙ্ক ছড়াচ্ছে রাজশাহীর চারঘাটে। সম্প্রতি চারঘাটের বিভিন্ন এলাকায় বিষাক্ত এই সাপের বিচরণ বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় শনিবার চারঘাট পদ্মা-বড়াল সংলগ্ন বালুর ঘাট থেকে একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। 

বিশ্লেষকদের মতে, ভারতের বিভিন্ন প্রদেশ হয়ে বন্যায় এসব বিষাক্ত সাপ ভেসে এখানে এসেছে। সম্প্রতি পদ্মা নদীর পানি কমতে থাকায় এসব সাপ ডাঙায় আশ্রয় নিচ্ছে। 

শনিবার ভোর ৬টার দিকে চারঘাটে বালু ঘাটের নাইট গার্ড মজিবুল হাসান রকি একটি রাসেল ভাইপার সাপকে পদ্মা-বড়াল মোহনায় ঘোরাঘুরি করতে দেখে সাহসিকতার সঙ্গে সাপটিকে আটক করে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। 

মুজিবুলের বাড়ি চারঘাট উপজেলার নওদাড়া গ্রামের চারা বটতলা। বিরল প্রজাতির বিষাক্ত রাসেল ভাইপার সাপটিকে এক নজর দেখার জন্য এলাকার লোকজন তার বাড়িতে ভিড় জমায়। 

এ ব্যাপারে ইউএনও মুহাম্মদ নাজমুল হক জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে দ্রুত গিয়ে রাসেল ভাইপার সাপটির খোঁজ খবর নেয়া হয়েছে। সেই সঙ্গে রাজশাহী বন্য ও প্রাণী সংরক্ষণ বিভাগে খবর দেয়া হয়। পরে রাসেল ভাইপার সাপটি রাজশাহী বন্য ও প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন ইউএনও। 


 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!